Query ধীর গতিতে চলছে, কিভাবে খুঁজে বের করবেন সমস্যাটা? (পর্ব ৩)
আমার colleague এখন প্ল্যান দেখতে পারছে। Scan types বুঝতে পারছে। Join types বুঝতে পারছে। Estimate আর actual এর gap দেখতে পারছে। BUFFERS ও দেখছে। কিন্তু সে প্রশ্ন করল। এসব দেখে কি করব? Step by step কোন পথে যাব? আমি বললাম। পাঁচটা step আছে। অর্ডার অনুযায়ী। পর্ব ২ এ আমি বলেছিলাম scan types, join types, estimate আর actual এর gap। BUFFERS কি। এবার আসি সমাধান এ। Diagnostic Workflow আপনার কাছে একটা slow query এসেছে। কিভাবে debug করবেন? এই পাঁচটা প্রশ্ন করুন অর্ডার অনুযায়ী। ৯০% slow query প্রথম বা দ্বিতীয় ধাপেই solve হয়ে যায়। ১. Deepest Seq Scan দেখুন Table বড় কি না? Filter selective কি না? Missing index থাকলে add করুন। আজই শুরু করুন যখন একটা Seq Scan দেখবেন big table এ, প্রথমে WHERE clause টা check করুন। Selective কি না? ৫% এর কম row return হওয়ার কথা? যদি তাই হয়, index missing। CREATE INDEX idx_name ON table(column) run করুন। ২. Join types দেখুন কোনো Nested Loop আছে কিন্তু দুই পাশেই বড় table? Hash Join force করুন বা ডান পাশে index add করুন। আজই শুরু করুন Nested Loop দেখলে ডান পাশের table এ index check করুন। যদি না থাকে, create করুন। Index থাকা সত্ত্বেও planner Nested Loop use করছে? SET enable_nestloop = off temporarily disable করে দেখুন। Hash Join আসবে কি না। ৩. Row estimates দেখুন Estimate vs actual ১০x এর বেশি difference? ANALYZE table দিন বা predicate rewrite করুন। আজই শুরু করুন rows=1 estimate কিন্তু rows=100000 actual দেখলে ANALYZE tablename run করুন। Statistics refresh হবে। তারপর plan আবার দেখুন। যদি তাও না আসে, WHERE clause rewrite করুন। Function call থাকলে remove করুন। Type mismatch থাকলে fix করুন। ৪. BUFFERS add করুন কোনো node এ অনেক disk reads? Caching investigate করুন। আজই শুরু করুন EXPLAIN (ANALYZE, BUFFERS) run করে দেখুন shared read high কোথায়। সেই node টাই bottleneck। Index add করলে reads কমবে। Pre-warm cache করতে পারেন। Data pre-load করতে পারেন। ৫. Sorts আর hashes দেখুন কোনো spill-to-disk আছে? work_mem raise করুন বা sort eliminate করুন। আজই শুরু করুন Plan এ external merge Disk: 421MB দেখলে spill-to-disk হয়েছে। SET work_mem = '256MB' temporarily rais